ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজারের শাস্তির দাবীতে মানববন্ধন

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজারের শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার , জয়পুরহাটঃ
ঘোড়াঘাট উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের সেবাগ্রহীতার নামে ভুল লিগ্যাল নোটিশ প্রদান করায় এ বিষয়ে জানতে চাইলে এক সাংবাদিকের সাথে ব্যাংক ম্যানেজারের অসৌজন্যমূলক আচরণ করে । এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকবৃন্দ ও সচেতন জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন পল্লী সঞ্চয় ব্যাংক ঘোড়াঘাট শাখা থেকে কবিতা রানী নামে এক সেবাগ্রহীতা ১ লাখ টাকা ঋণ নেয়। পরবর্তীতে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ ঋণগ্রহীতার স্বামী বিকাশ সাহা এর নামের স্থলে ভুলবশত: ঋণগ্রহীতার দেবর প্রকাশ সাহার নাম লিখে। এটি পাওয়ার পর দেবর প্রকাশ সাহা গত ১৫ মার্চ স্থানীয় শিক্ষানবীশ আইনজীবী ও সাংবাদিক সুলতান কবিরকে সাথে নিয়ে বিষয়টি সম্পর্কে জানতে গেলে ব্যাংকের ম্যানেজার মনোয়ার হোসেন তাদের সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করেন । পরের দিন ১৬ মার্চ আবারও কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্যাংক ম্যানেজার বলেন, তার সন্তানের ফরম পূরণের চাপে ছিলেন তাই তিনি এমন আচরণ করেছেন। পারিবারিক সমস্যা দেখিয়ে আপনি সেবা গ্রহীতার সাথে এমন আচরণ করতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি আবারও উত্তেজিত হয়ে আগের মত অসৌজন্যমূলক আচরণ করেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তার এমন আচরণ অগ্রহণযোগ্য এবং এটি গণমাধ্যমকর্মীদের মর্যাদাহানিকর । তারা দ্রুত অভিযুক্ত ম্যানেজারের অপসারণ সহ শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিকদরা উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন ।

০১৭১৫৪১২২২৭
৩০/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page