বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধা হাজী ডা. সাইফুল ইসলামের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড এবং বড়ধুল ইউনিয়নের অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় ৬০০ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
চন্দনগাতি বাঁশতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা হাজী ডা. সাইফুল ইসলাম আকন্দের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক- মোশারফ হোসেন আকন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক- বায়েজিদ বোস্তামী তাপস, বড়ধুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি- মোহাম্মদ আলহাজ আলী, বড়ধুল ইউনিয়নের কৃষক দলের সভাপতি- মোহাম্মদ শাহ আলম আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।