আবু জাহেদ ইমন
মনিরামপুর থেকে
যশোরের মনিরামপুর উপজেলার বাহির ঘরিয়া গোপালপুর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে সাবেক ছাত্র ছাত্রীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৭ মার্চ বাদ এশা গোপালপুর সুরের মোহনা আয়োজিত ইসলামী সংগীত ও নাটক ওপারের ডাক অনুষ্ঠিত হয়। সময় উপযোগী কৌতুক জনগণের দৃষ্টি আকৃষ্ট করেছে।
বাহির ঘরিয়া গোপালপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা তাজাম্মুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল আজিজ, ওলামা পরিষদের অন্যতম নেতা মাওলানা হাফিজুর রহমান, ১৫ নং কুলটিয়া ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আবু নাসর, সাংবাদিক শামছুর রহমান ব্যাংকার রবিউল ইসলাম, আজিজুর রহমান বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম মিঠু জাহিদুর রহমান, সমাজ সেবক শওকত আলী প্রমুখ।
সুরের মোহনা পরিচালক ডাঃ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠান উপস্থিত সকলকে কাছে প্রশংসিত হয়েছে।