বগুড়ার ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীকে বিএমএফ-এর ফুলেল শুভেচ্ছা
গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীকে সোমবার, ৩০ মার্চ ২০২৬ সালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমএফ) ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
বিএমএফ-এর সভাপতি আশিষ কুমার সাহা বলেন, আমরা আশা করি নবাগত ইউএনও দায়িত্বপালনে যোগ্যতার সঙ্গে স্থানীয় জনগণের অধিকার রক্ষা করবেন। মানবাধিকার সুরক্ষায় তার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ।
শুভেচ্ছা জানাতে ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন — গোলাম রব্বানী সালিশ (সম্পাদক), আয়ুব আলী (সহ-সভাপতি), আল-আমিন (সাধারণ সম্পাদক), মুকুল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), রফিকুল ইসলাম (কোষাধক্ষ্য), জাহাঙ্গীর আলম (তদন্ত সম্পাদক), শামুজ উদ্দিন (ধর্ম বিষয়ক সম্পাদক) এবং মুকুল হোসেন (প্রচার সম্পাদক)।
বিএমএফ বিশেষভাবে মানবাধিকার রক্ষায় কাজ করে থাকে। তাদের উদ্যোগে স্থানীয় জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ প্রদান, শিশু ও নারী সুরক্ষা কার্যক্রম এবং সামাজিক অসাম্য ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে নবাগত ইউএনও’র প্রতি আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, তিনি দায়িত্বপালনে সক্রিয় ভূমিকা নেবেন এবং উপজেলা প্রশাসনকে আরও কার্যকরভাবে পরিচালনা করবেন।