লালমোহনে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ কে নাগরিক সংবর্ধনা
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সংসদের শিকার নির্বাচিত হওয়ায় মেজর হাফিজ উদ্দিন আহমেদকে লালমোহন উপজেলা বাসী পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৬ ই এপ্রিল বিকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে হল রুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এ সম্পাদনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাওলানা আউয়াল সঞ্চালনায় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু
সংবাদনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি আমি লালমোহন ন ও তজুমদ্দিন মানুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছি। আমি নির্বাচনের দুই মাস পর এলাকায় এসেছি। শুধুমাত্র এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য। স্পিকার হওয়ার আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তাই ইচ্ছা করলো আমি এলাকায় আসতে পারি না। তিনি আরো বলেন ভোলা – বরিশাল সেতু এ আঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি বলেন মেডিকেল কলেজ টি যেন লালমোহন হয় এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন