মীর আসিক রহমান
ইস্টাফ রিপোর্টর
কুয়েত থেকে
কুয়েত থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ খবর।
কুয়েতের আপিল আদালত এক বাংলাদেশি মাদক পাচারকারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার দুই সহযোগীকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।
আদালতের রায় অনুযায়ী, অভিযুক্তরা হাশিশ, হেরোইন, মরফিন ও বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল। এছাড়া দ্বিতীয় আসামির বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখার অভিযোগও প্রমাণিত হয়েছে।
যেভাবে ধরা পড়ে মাদক চক্র
কুয়েতের মাদকবিরোধী বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে আবু হালিফা এলাকায় অভিযান চালায়। তদন্তের এক পর্যায়ে আরও কয়েকজন সন্দেহভাজনের সন্ধান পাওয়া যায়। পরে ফিনতাস ও মাঙ্গাফ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে বিপুল পরিমাণ: হাশিশ
হেরোইন
মরফিন
সাইকোট্রপিক (মাদকজাত) ট্যাবলেট
উদ্ধার করা হয়।
আদালত সাক্ষ্য-প্রমাণ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় কঠোর এই শাস্তি ঘোষণা করে।
⚠️ বার্তা স্পষ্ট: কুয়েতে মাদক সংক্রান্ত অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।