মোঃ আমজাদ হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কোকিল শল্পী বাজার এলাকার কৃষক মোঃ ইউনুছুর রহমানের দুটি গাভী বজ্রপাতে মারা গেছে। বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইউনুছুর রহমান (পিতা: মৃত আব্দুর রশিদ) তার বাড়ির পাশের উঠানে দুটি গাভী বেঁধে রেখেছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে গাভী দুটি ঘটনাস্থলেই মারা যায়। এতে কৃষক ইউনুছুর রহমানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানান, বজ্রপাতের কারণে গবাদিপশুর মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে, যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ইউনুছুর রহমান এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।