স্টাফ রিপোর্টার: মোঃ জাহিদুল ইসলাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়াবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আশুলিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা মোঃ তাইজুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। সমাজের সকল বিভেদ ভুলে আমরা যেন পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হতে পারি—এটাই হোক ঈদের মূল শিক্ষা।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”
এ সময় তিনি আশুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন।
ঈদ মোবারক।