স্টাফ রিপোর্টার: মোঃ জাহিদুল ইসলাম
ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ—এমনটাই প্রত্যাশা করেছেন আশুলিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন।
তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সমাজ থেকে সকল হিংসা-বিদ্বেষ দূর করে মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মোঃ মোশারফ হোসেন বর্তমানে আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে।”
শেষে তিনি আশুলিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডসহ দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন—
🌙 ঈদ মোবারক 🌙