তারাবো পৌরসভার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান
মোঃ মাহবুবুর রহমান
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচন করতে হবে।
শুক্রবার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারাবো পৌর আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী এবং রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মোতালেব ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এসব অনাচার মোকাবিলায় আদর্শবান, চরিত্রবান ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ, যোগ্য ও চরিত্রবান মানুষ তৈরির আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানটি ঈদ-পরবর্তী সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়।