স্টাফ রিপোর্টার: মোঃ জাহিদুল ইসলাম
শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাইজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদল, সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন যুবদল এবং যুব বিষয়ক সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম, মোঃ হাবিবুর রহমান তুহিন, মোঃ নাজিম মুন্সী, মোঃ আব্দুল সামাদ মাতবর ও মোঃ ফয়েজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেম্বার হওয়ার সুযোগ পেলে তিনি আউকপাড়া ও আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার, সামাজিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।